২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় বাগেরহাটের সাংবাদিক শিমুলের পাঁচ বছর কারাদণ্ড

চাঁদাবাজির মামলায় বাগেরহাটের সাংবাদিক শওকত আলী শিমুলকে (৩৪) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বাগেরহাট দ্রুত বিচার আদালতের বিচারক সরোজ কুমার নাথ বুধবার এ দণ্ডাদেশ দেন। আদালতের রায়ে শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অরো ছয় মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে মামলার অপর দুই আসামি ব্যবসায়ী শেখ আতাউর রহমান (৪৮) ও কাজী শিহাবুল ইসলামকে (৩৮) বেকসুর খালাস দেয় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বাগেরহাট, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় বাগেরহাটের সাংবাদিক শওকত আলী শিমুলকে (৩৪) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বাগেরহাট দ্রুত বিচার আদালতের বিচারক সরোজ কুমার নাথ বুধবার এ দণ্ডাদেশ দেন। আদালতের রায়ে শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অরো ছয় মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে মামলার অপর দুই আসামি ব্যবসায়ী শেখ আতাউর রহমান (৪৮) ও কাজী শিহাবুল ইসলামকে (৩৮) বেকসুর খালাস দেয় আদালত। রায়ের সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শিমুল বাগেরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি ভোরের কাগজের জেলা প্রতিনিধি ছিলেন। তবে গত ২৪ আগস্ট যৌথবাহিনী শিমুলকে গ্রেপ্তারের পর ভোরের কাগজ তাকে অব্যাহতি দেয়। শিমুলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ আরো কয়েকটি মামলা রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৪ আগস্ট বাগেরহাট সেনা ক্যাম্পের সদস্যরা শহরের রেলরোডে সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে শিমুলসহ অভিযুক্ত তিন জনকে চাঁদাবাজির ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় চাঁদাবাজির শিকার তাপস সাহা একটি মামলা করলে সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে বুধবার মামলার রায় হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯০৮ ঘ.