বগুড়া, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙন ঠেকাতে নির্মিত গ্রোয়েনের কিছু অংশ ধ্বসে গেছে। কালীতলা হার্ড পয়েন্টে মঙ্গলবার রাত ৯টা থেকে ধ্বস শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড সেখানে সিসি ব্লক ফেলে ধ্বস ঠেকানোর চেষ্টা করছে
বাধের ভেতরে পশ্চিমদিকের গ্রামের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে দূরে আশ্রয় নিয়েছে। ভাঙনস্থলের এক কিমি দূরেই বাঙালি নদী।
সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন রাতে বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, "সিসি ব্লক ফেলে ধ্বস প্রতিরোধ করার চেষ্টা চলছে। দেখা যাক কতদূর কাজ হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০৩০ঘ.
bdnews24