২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৯ অপহরণকারী গ্রেপ্তার, তরুণ উদ্ধার

পাবনা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সিরাজগঞ্জের হাটিকুমরল গোলচত্বর এলাকায় এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের নয় সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সিরাজগঞ্জের হাটিকুমরল গোলচত্বর এলাকায় এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের নয় সদস্যকে। উদ্ধারকৃতের নাম কামরুজ্জামান (১৮)। সে পাবনা জেলার ফরিদপুর উপজেলার উত্তর টিয়ারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে কামরুজ্জামানকে পাবনা থেকে অপহরণের পর একটি মাইক্রোবাসে করে ঢাকা নেয়ার সময় মঙ্গলবার ভোরে পুলিশ অপহরণকারীদের হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোজাম্মেল হক বাবলু (৪২), মো. মিঠু মিঞা (২০), আব্দুল হামিদ (৫২), মো. সেলিম রেজা (২২) মো. স্বাধীন মিঞা (২৫), সফিকুল ইসলাম (২২), মো. মাসুদ রানা (২৩), হাসিবুর রহমান রিয়াজ (২৫) ও গাড়িচালক রবিউল ইসলাম (৩০)। অপহৃত যুবককে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "অপহরণকারীদের সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩১ ঘ.