২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হাসিনা গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলের মামলার সব আসামি খালাস

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলের ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

রংপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলের ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার রংপুরের দ্রুত বিচার আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ মামলার রায় দেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামির সবাইকে খালাস দেয়া হয়। গ্রেপ্তারকৃত একমাত্র আসামি যুবলীগ রংপুর শহর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান রায়ের সময় আদালতে হাজির ছিলেন। খালাসপ্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল বারী সীমু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র দাস, যুবলীগকর্মী সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, গোলাপ, শাহীন, এরশাদ, লিংকন, ছাত্রলীগ কর্মী মাসুদ ও বাবু। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর গত ১৮ জুলাই জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে উপ-পরিদর্শক আব্দুল হান্নান বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন। বাদি মামলার এজাহারে কারো নাম উল্লেখ না করলেও পরে অভিযোগপত্রে ১১ যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১২ ঘ.