ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। পাশাপাশি নেমে গেছে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণও। এ ঘটনায় উদ্বিগ্ন খোদ কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ব্যবসায়ীরা এর জন্য বর্তমান পরিস্থিতিতে শিল্পপতি ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাবকে দায়ী করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ১২ শতাংশ। আগের অর্থবছরের (২০০৬-০৭) একই সময়ে যা পূর্ববর্তী অথবছরের তুলনায় ৩৩ দশমিক ৮০ শতাংশ বেড়েছিল।
এছাড়া, গত আগস্ট মাসে জাতীয় সঞ্চয়পত্র খাতে মাত্র ৬৯ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। গত বছরের একই সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছিল ৩৫৮ কোটি ৬০ লাখ টাকা।
অর্থনীতির গুরুত্বপূর্ণ এই দুই খাতে চলমান মন্দার কারণে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, এভাবে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেলে শিল্পখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের 'সা
bdnews24