২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে 'সন্ত্রাসী' পংকজ গ্রেপ্তার

জয়পুরহাটের চিহ্নিত সন্ত্রাসী হত্যা, ছিনতাই, ত্রাস সৃষ্টিসহ আটটি মামলার আসামি পংকজ কুমারকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 06:24 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

জয়পুরহাট, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের চিহ্নিত সন্ত্রাসী হত্যা, ছিনতাই, ত্রাস সৃষ্টিসহ আটটি মামলার আসামি পংকজ কুমারকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। যৌথবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ছাদিকুল ইসলাম জানান, পংকজ কুমারকে সোমবার রাতে জেলা শহরের আলীশান হোটেলের পাশে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পংকজ শহরের বিশ্বাস পাড়া এলাকার মৃত সুবোধ ভেন্ডারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ নানা অভিযোগে আটাট মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২১ ঘ.