২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার যে কোনো মূল্যে নির্বাচন দিতে আগ্রহী: যুক্তরাষ্ট্রে মইন

যুক্তরাষ্ট্র সফররত সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ রোববার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল গভর্নমেন্টের অ্যাশ ইন্সটিটিউটে একটি কোর্স প্রেজেন্টেশনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল মইন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের ব্যাপারে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই কোর্সটির বিষয় ছিল 'বাংলাদেশের টেকসই গণতন্ত্রের জন্য নির্বাচনী সংস্কার'। বিভিন্ন দেশের ৯ জন শিক্ষার্থী এ বিষয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করে। অ্যাশ ইন্সটিটিউটের অধ্যাপক ডেভিড কিংয়ের আমন্ত্রণে জেনারেল মইন ওই প্রেজেন্টেশনে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 09:21 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা ,২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্র সফররত সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ রোববার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল গভর্নমেন্টের অ্যাশ ইন্সটিটিউটে একটি কোর্স প্রেজেন্টেশনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এতে বাংলাদেশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল মইন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের ব্যাপারে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই কোর্সটির বিষয় ছিল 'বাংলাদেশের টেকসই গণতন্ত্রের জন্য নির্বাচনী সংস্কার'। বিভিন্ন দেশের ৯ জন শিক্ষার্থী এ বিষয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করে। অ্যাশ ইন্সটিটিউটের অধ্যাপক ডেভিড কিংয়ের আমন্ত্রণে জেনারেল মইন ওই প্রেজেন্টেশনে অংশ নেন। অধ্যাপক কিং টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মাসকাওয়াথ আহসানকে বলেন, মইন খুব খোলামেলা এবং সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেন। অধ্যাপক কিং বলেন, জেনারেল মইন আবারও জোর দিয়ে বলেছেন যে তার কোনও রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। তত্ত্বাবধায়ক সরকার যে কোনও মূল্যে নির্বাচন দিতে আগ্রহী। কিং বলেন, তারা জেনারেল মইনকে বাংলাদেশে বাক স্বাধীনতা নিশ্চিত করা ,ভোটার তালিকা প্রণয়ন সম্পন্ন করা এবং দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়েছেন। মইন গণতন্ত্রের লক্ষ্যে বাংলাদেশে সংলাপ অব্যাহত থাকবে বলে তাদের জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার দ্রুত নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/০৩১০ঘ.