২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় সাভারের সন্ত্রাসী ভিপি হেলালের যাবজ্জীবন

অস্ত্র মামলায় সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হেলালউদ্দিন চৌধুরীকে যাবজ্জীবন এবং তার দুই সহযোগী আশরাফ ও সুমনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হেলালউদ্দিন চৌধুরীকে যাবজ্জীবন এবং তার দুই সহযোগী আশরাফ ও সুমনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত ১২ ফেব্র"য়ারি বিকেল সাড়ে ৫টায় র‌্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভিপি হেলাল এবং তার দুই সহযোগী আশরাফ হোসেন ও সুমন চন্দ্র শীলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এ সময় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব- ১১ এর উপ সহকারী পরিচালক আবদুল হাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। হেলালের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২০২ ঘ.