২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক অবরোধ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারের কাছে সোমবার সন্ধ্যায় বাসের নিচে চাপা পড়ে আছমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

রংপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারের কাছে সোমবার সন্ধ্যায় বাসের নিচে চাপা পড়ে আছমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে আছমা বেগম বলদীপুকুর বাজারের কাছে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক জানান, আছমা বেগমকে চাপা দেওয়া বাসটি সনাক্ত করা যায়নি । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসডি/২০৩৩ ঘ.