২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত

উন্নয়ন বিষয়ক সচিব কমিটি প্রতিরক্ষা বিভাগে কর্মরত সশস্ত্রবাহিনীর সদস্যদের উচ্চশিক্ষার জন্য একটি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন বিষয়ক সচিব কমিটি প্রতিরক্ষা বিভাগে কর্মরত সশস্ত্রবাহিনীর সদস্যদের উচ্চশিক্ষার জন্য একটি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, বস্ত্র ও পাট সচিব আব্দুর রশিদ সরকার, কৃষি সচিব আবদুল আজিজ এনডিসি, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব জানান, জাতীয় রাজস্ব বোর্ডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আরো একটি বিশেষ আদালত এবং প্রতিরক্ষা বিভাগে কর্মরত সদস্যদের উচ্চশিক্ষার জন্য একটি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের গ্রন্থাগারে একজন সহকারী গ্রন্থাগারিকের পদ সৃষ্টি এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের উৎপাদিত বীজের স্বত্ব কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্যও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচএস/এমএআর/এসকে/১৯১৫ঘ.