২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে উদ্ধার ১২টি রকেট সেল ধ্বংস

কমলগঞ্জ উপজেলার শমসের নগর থেকে উদ্ধার করা ১২টি রকেট সেল সোমবার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

মৌলভীবাজার, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার শমসের নগর থেকে উদ্ধার করা ১২টি রকেট সেল সোমবার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম শাহজাহান জানান, বেলা দেড়টার দিকে কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর রকেট সেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। তিনি জানান, কুমিল্লা সেনানিবাসের অর্ডন্যান্স কোরের মেজর শাহ আলমের নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ দল রকেট সেলগুলো ধ্বংস করে। ওসি জানান, গত ৮ অক্টোবর শমসের নগর কাঁচা বাজারে নির্মাণাধীণ একটি ভবনের মাটি খোঁড়ার সময় ওই রকেট সেলগুলো পাওয়া যায়। পরে এগুলো থানায় নিয়ে রাখা হয়। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় ওই স্থানে পাক বাহিনীর একটি ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, এগুলো তাদেরই রেখে যাওয়া রকেট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯২১ ঘ.