ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈশ্বরদী ইপিজেডে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আগামী ১৫ মাসের মধ্যে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে।
সোমবার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দায়িত্ব পাওয়া অস্ট্রেলীয় কোম্পানি মেসার্স মনটিকোর টেকনোলজি ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ করা হবে। এজন্য ঈশ্বরদী ইপিজেডে জমি বরাদ্দ দেবে বেপজা।
এতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটি পরিকল্পিত ঈশ্বরদী ইপিজেডের সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে। এছাড়া, পিক ও অফপিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দেওয়া হবে।
বেপজার নির্বাহী দপ্তরে সংস্থার সদস্য প্রশান্ত বড়
bdnews24