২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি থেকে অপশক্তির অপসারণ প্রয়োজন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, "এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে জনগণ সুখে থাকতে পারেন, প্রকৃত রাজনীতিবিদরা নির্বাচিত হতে পারেন। সেজন্য সুষ্ঠু রাজনীতি থাকতে হবে। রাজনীতি থেকে অপশক্তির অপসারণ প্রয়োজন।" সোমবার সকালে নির্বাচনী আইন সংস্কার নিয়ে জাসদ (রব) এর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের স্বাগত বক্তব্যে সিইসি এ কথা বলেন। তিনি আরও বলেন, "যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি হয়েছিলো, আমরা আগের সে পরিবেশে আর ফিরে যেতে চাই না।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, "এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে জনগণ সুখে থাকতে পারেন, প্রকৃত রাজনীতিবিদরা নির্বাচিত হতে পারেন। সেজন্য সুষ্ঠু রাজনীতি থাকতে হবে। রাজনীতি থেকে অপশক্তির অপসারণ প্রয়োজন।" সোমবার সকালে নির্বাচনী আইন সংস্কার নিয়ে জাসদ (রব) এর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের স্বাগত বক্তব্যে সিইসি এ কথা বলেন। (আরও তথ্যসহ) তিনি আরও বলেন, "যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি হয়েছিলো, আমরা আগের সে পরিবেশে আর ফিরে যেতে চাই না।" সিইসি আরও বলেন, "সব দলের সঙ্গে আলোচনা শেষে দলগুলোর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হবে। প্রস্তাবগুলো সমন্বয়ের মাধ্যমে আমাদের কাজ করতে হবে।" জাসদের ১২ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের কার্যকরী সভাপতি অধ্যাপক মো. শফিক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। দলীয় প্রস্তাবনায় আটটি প্রদেশ গঠন, উপজেলা কেন্দ্রিক শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা চালু, দ্বি - কক্ষ বিশিষ্ট সংসদ, অঞ্চল ও পেশা ভিত্তিক দুুটি ভোটার তালিকাসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। সংলাপ শেষে আব্দুল মালেক রতন সাংবাদিকদের জানান, সরকারি খরচে নির্বাচনী প্রার্থীর পোস্টার, লিফলেট মুদ্রণ ও প্রচার, স্থায়ী প্রতীকের বদলে লটারীর মাধ্যমে দলগুলোকে প্রতীক বরাদ্দ দেওয়া, চি‎িহ্নত দুর্নীতিবাজ, লুটেরা ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও তারা উত্থাপন করেছেন। সংলাপে দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন এবং এম. সাখাওয়াত হোসেনসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৩৪৩ঘ.