ঢাকা, অক্টোবর ২২ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান বদিউর রহমান স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। ১৮ অক্টোবর তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের কাছে তার আবেদন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বদিউর রহমান তার স্বেচ্ছায় অবসরে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
২২ নভেম্বর থেকে তার স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদনটি কার্যকর করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, "চাকর হয়ে মনিবের মন জয় করতে ব্যর্থ হয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার দীর্ঘ চাকরি জীবনে আল
bdnews24