২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যনির্বাহী কমিটিতে জাতীয় সংলাপের বিষয়টি আলোচিত হবে: সুরঞ্জিত

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রস্তাবিত জাতীয় সংলাপ প্রসঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দলের কার্যনির্বাহী কমিটিতে তা পেশ হওয়ার পর এ নিয়ে আলোচনা হবে। এর জন্য 'ভয়ভীতিমুক্ত একটি উপযুক্ত পরিবেশ' প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি । সুরঞ্জিত সেনগুপ্ত রোববার তার বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রস্তাবিত জাতীয় সংলাপ প্রসঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দলের কার্যনির্বাহী কমিটিতে তা পেশ হওয়ার পর এ নিয়ে আলোচনা হবে। এর জন্য 'ভয়ভীতিমুক্ত একটি উপযুক্ত পরিবেশ' প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি । সুরঞ্জিত সেনগুপ্ত রোববার তার বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন। সোমবার অনুষ্ঠেয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক সম্পর্কে তিনি বলেন, নর্বাচন কমিশনের এজেন্ডা নিয়ে সেখানে সুনির্দিষ্ট আলোচনা হবে। আওয়ামী লীগকে বহু লড়াই-সংগ্রামে একটি পোড় খাওয়া রাজনৈতিক দল আখ্যায়িত করে তিনি বলেন, "আমার বিশ্বাস এবারও তারা একটি সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নেবে। এটাই দেশবাসী আশা করে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রস্তাবিত সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "উনি জাতীয় সংলপের কথা বলেছেন। বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য তিনি এটা ভেবেছেন। এ সম্পর্কে ওনার চিন্তা-ভাবনা জাতীয় কার্যনির্বাহী কমিটিতে পেশ করলে আলোচনা হবে। তখন এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো।" রাজনৈতিক কার্যক্রমের জন্য ভয়ভীতি ছাড়া একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, "সামনে নির্বাচনের প্রশ্নটি রয়েছে। একটি জাতীয় সংলাপ হতেই পারে। ...আমরা চাই একটি সুস্থ পরিবেশ। সমস্ত ভয়-ভীতি ইত্যাদির উর্ধ্বে উঠে যাতে একটি সুস্থ আলোচনার মাধ্যমে সংকট নিরসন হয়। আমাদের নেতাকর্মীরা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে।" সুরঞ্জিত বলেন, প্রস্তাব দলে পাস হওয়ার পর যখন সরকারের কোর্টে বল যাবে তখন আমরা তাদের প্রতিক্রিয়া দেখবো। ন্যায়- অন্যায়, উচিত -অনুচিতের প্রশ্ন এখনও আসে না।" সংস্কার নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে কী না এ বিষয়ে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, "আপনাদের কী মনে হয় এখন এটা আলোচনা হওয়ার উপযুক্ত সময়? এখনও সারাদেশে সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ। আমাদের সভানেত্রী জেলে। এ সম্বন্ধে সমস্ত আলোচনাই আমরা সভানেত্রীকে নিয়ে করবো।" নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগ আলোচনায় যাবে কী না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আলোচনায় যাবো কী যাবো কী না সে সিদ্ধান্ত এখনও নিইনি। কেন্দ্রীয় কমিটিতে এ সিদ্ধান্ত হবে। সে সিদ্ধান্ত রাজনৈতিক, সময়োপযোগী এবং ইতিবাচক হবে।" বর্তমান ইসি 'সকলের কাছে গ্রহণযোগ্য' বলে মন্তব্য করলেও সুরঞ্জিত একই সঙ্গে রাজনৈতিক দলের সংস্কার প্রসঙ্গে ইসির বক্তব্যে ভিন্নমত পোষণ করে বলেন,"আমরা আশা করি ইসির কাছ থেকে আরও সহনশীল, সহিষ্ণু ও সমবেদনাপূর্ণ বক্তব্য আসবে।" তিনি বলেন, "প্রধান সেনাপতি বলেছেন আমাদের নেত্রী যদি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান তবে তিনি খুশি হবেন। নেত্রী সম্বন্ধে এ সম্মানসূচক কথার জন্য তাকে ধন্যবাদ জানাই।" দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, "এবারে অভূতপূর্ব ও অপূর্ব পরিবেশে পূজা ও ঈদ উদযাপিত হয়েছে। কোনও রাজনৈতিক মতবাদের চাপ না থাকায় দেশবাসী প্রমাণ করেছে বাংলাদেশ সত্যি সা