২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আলো না থাকায় প্রকৌশলী বরখাস্ত

নোয়াখালী-লাকসাম রুটের একটি ট্রেন রাতে আলো ছাড়া চলাচল করায় চট্টগ্রাম রেল বিভাগের এক জন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-লাকসাম রুটের একটি ট্রেন রাতে আলো ছাড়া চলাচল করায় চট্টগ্রাম রেল বিভাগের এক জন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের জনসংযোগ কর্মকর্তা শফিউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার রাতে লাকসামমুখী ট্রেনটি আলো ছাড়াই চলাচল করে। এতে যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হয়। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ের পূর্ব জোনের আওতাধীন চাঁদপুরের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শফিউদ্দিন জানান। তিনি আরো জানান, একই অভিযোগে অপর সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সামছুল আলমের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/১৮০৩ ঘ.