২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশাসনিক ক্যাডারদের সভা আদালত অবমাননা'

রাজধানীর বিয়াম মিলনায়তনে রোববার আয়োজিত প্রশাসনিক ক্যাডারদের সভাকে আদালত অবমাননার সামিল বলে দাবি করেছে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ফকির দেলওয়ার হোসেন এবং সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা খান এক যৌথ বিবৃতিতে বলেছেন, "প্রশাসনিক কর্মকর্তাদের এ সভা করা এবং আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলা আদালত অবমাননার সামিল।" তারা বলেন, বিচারবিভাগের উপর হস্তক্ষেপ হলে বিচারকরা সুবিচার করতে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বিয়াম মিলনায়তনে রোববার আয়োজিত প্রশাসনিক ক্যাডারদের সভাকে আদালত অবমাননার সামিল বলে দাবি করেছে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ফকির দেলওয়ার হোসেন এবং সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা খান এক যৌথ বিবৃতিতে বলেছেন, "প্রশাসনিক কর্মকর্তাদের এ সভা করা এবং আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলা আদালত অবমাননার সামিল।" তারা বলেন, বিচারবিভাগের উপর হস্তক্ষেপ হলে বিচারকরা সুবিচার করতে পারবেন না। এদিকে ঢাকা মেট্রাপলিটন বার এসোসিয়শনের সভাপতি এ্যাডভোকেট শাহ ইলিয়াস রতন এক বিবৃতিতে বলেছেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্র আইনজীবী সমাজ বরদাশত করবেনা।" বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (বিয়াম) ফাউন্ডেশন 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এফএফ/জিএনএ/১৫০০ ঘ.