২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার

সাভারের ছায়াবিথী এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটি থেকে রোববার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

সাভার, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের ছায়াবিথী এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটি থেকে রোববার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় পাওয়া যায়নি। সাভার থানার উপ-পরিদর্শক ফারুক কামাল জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের মাথায়, বাম পায়ে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা ফারুক জানান। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.