২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার সাবেক সাংসদ হিরুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা থানায় নথিভুক্ত

বরগুনা-২ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা পাথরঘাটা থানায় নথিভুক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বরগুনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা-২ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা পাথরঘাটা থানায় নথিভুক্ত হয়েছে। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদ সদস্য খায়রুল ইসলাম গত ৯ অক্টোবর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তখন ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়। সে অনুযায়ী তদন্ত শেষে শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আমিন। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৬ সালে কালমেঘা-ঘুটাবাছা খাল পূনঃখননের জন্য ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ওই চাল ছাড়ানোর জন্য তৎকালীন সংসদ সদস্য হিরু বাদির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৯ ঘ.