২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু

গফরগাঁওয়ের চারিপাড়ায় শনিবার ভোররাতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার উদ্দিন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 'সেভেন আপ' ট্রেনটি চারিপাড়ায় পৌঁছলে ছাদ থেকে পড়ে দুইজন নিহত ও একজন আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ওই তিনজনের কারো পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ময়মনসিংহ, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গফরগাঁওয়ের চারিপাড়ায় শনিবার ভোররাতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার উদ্দিন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 'সেভেন আপ' ট্রেনটি চারিপাড়ায় পৌঁছলে ছাদ থেকে পড়ে দুইজন নিহত ও একজন আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ওই তিনজনের কারো পরিচয় জানা যায়নি। ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের লাশ গফরগাঁও রেল পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩১৮ ঘ.