২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জমি দখলের অভিযোগে বিএনপি নেতাসহ আটজন গ্রেপ্তার

জমি দখলের অভিযোগে শনিবার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, একই উপজেলার আহসান হাবিব অনিক (১৭), ওয়াহেদুল (২৬), আলতাফ হোসেন (২৮), আব্দুল মজিদ (৪৫) ও আজিজার রহমান (৩৩)। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার সোলায়মান খান (৩০) ও একই এলাকার চাদপুর গ্রামের মোহাম্মদ কবির (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বগুড়া, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জমি দখলের অভিযোগে শনিবার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, একই উপজেলার আহসান হাবিব অনিক (১৭), ওয়াহেদুল (২৬), আলতাফ হোসেন (২৮), আব্দুল মজিদ (৪৫) ও আজিজার রহমান (৩৩)। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার সোলায়মান খান (৩০) ও একই এলাকার চাদপুর গ্রামের মোহাম্মদ কবির (২৩)। র‌্যাব-৯ এর ক্যাপ্টেন মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সারিয়াকান্দির জামথলসহ জামালপুরের চর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। চরের জমি দখল ও সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার করার পর তাদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২২৫ ঘ.