ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কারওয়ান বাজারের হাতির ঝিল এবং বেগুনবাড়ি খাল এলাকায় লেক তৈরির জন্য ২৪৫ একর জমি হুকুম দখল করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বহুল আলোচিত বিজিএমইএ ভবন প্রকল্প এলাকার মধ্যে পড়েছে। এ ভবনটির ব্যাপারে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।
রাজউকের অনুমাদন ছাড়াই ভবনটি নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে যা কিনা বিজিএমইএ কর্তৃপক্ষ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।
অতিস
bdnews24