টাঙ্গাইল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি বাড়ি থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত দুটি ককটেল উদ্ধার করেছে র্যাব। পরে ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়া হয়।
র্যাব কর্মকর্তা উপ-পরিদর্শক ওয়াহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোখারী মসজিদের পাশে মো. সেলিম এর বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের পাশে একটি মিষ্টির প্যাকেটে ককটেল দুটি পাওয়া যায়। পরে বিকালে সেনা সদস্যদের উপস্থিতিতে ককটেল দুটি ধ্বংস করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24