চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজ সফল করতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পর্যবেক্ষণ কমিটি।
শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আগামী ১ নভেম্বর বিচার বিভাগের পৃথকীকরণ প্রক্রিয়া সফল করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন কমিটির সদস্যরা।
"জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রম পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম এম রুহুল আমিন আগামী ১ নভেম্বরকে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্র্ত উল্লেখ করে বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তান্তর যাতে নির্বিঘে
bdnews24