মেহেরপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের হালদারপাড়ার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে হাতে তৈরি দুটি বোমাসহ মাসুদ রানা নামে (২৮) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বোমা দুটি নিষ্ক্রিয় করতে সদর থানায় পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।
র্যাব-৬ এর মেহেরপুর গাংনী ক্যাম্প অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মর্তুজা গালিব জানান, শুক্রবার সকালে হালদারপাড়ায় রানার বাড়ি তল্লাশি করে বোমা দুটি পাওয়া যায়। তখন তাকে গ্রেপ্তার করা হয়।
ওই বাড়ির একশ গজ দূরেই হালদারপাড়া পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।
র্যাবের ধারণা, নাশতামূলক কর্মকাণ্ডের জন্য বোমাগুলো রাখা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24