২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। উপজেলার ধনকুণ্ডি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দরের তেতুলিয়া গ্রামের মাসুদ রানা (২৫), একই এলাকার গসাহার গ্রামের সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুল ইসলাম (২৬), কসবা গ্রামের মোশাররফের স্ত্রী ফাতেমা রূপা (২৮) ও মাহফুজা (৩০), পাহাড়পুড়ের মুমিনুল ইসলামের ছেলে দীপ (৮), খানসামা গ্রামের আসাদের স্ত্রী রুমি (২৫), সৈয়দপুর উপজেলার ফরহাদ (২২) ও একই উপজেলার শোলাখালী গ্রামের আখতারুজ্জামান (২৭)।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বগুড়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। উপজেলার ধনকুণ্ডি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দরের তেতুলিয়া গ্রামের মাসুদ রানা (২৫), একই এলাকার গসাহার গ্রামের সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুল ইসলাম (২৬), কসবা গ্রামের মোশাররফের স্ত্রী ফাতেমা রূপা (২৮) ও মাহফুজা (৩০), পাহাড়পুড়ের মুমিনুল ইসলামের ছেলে দীপ (৮), খানসামা গ্রামের আসাদের স্ত্রী রুমি (২৫), সৈয়দপুর উপজেলার ফরহাদ (২২) ও একই উপজেলার শোলাখালী গ্রামের আখতারুজ্জামান (২৭)। ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, "দিনাজপুর থেকে ঢাকাগামী এস এ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসের নয় যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা যায় আরো এক জন।" আহতদের মধ্যে ১৫ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ওসি শফিকুল জানিয়েছেন। বাকি ১৫ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসাধীন বাকি ১৪ জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সামির হোসেন মিশু। আহতরা হলেন, দিনাজপুরের কসবার আলেয়া বেগম (৫৫), আসাদুজ্জামান (৩২), স্মরণ (২৫), খসরু (৪৫), আবু তাহের (৪২), জাহিদুল ইসলাম (৩২), ঢাকার এসবি'তে কর্মরত সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান (৪৫), আসাদ (২৪), রংপুরের আলম নগর এলাকার মেসবাহুল ইসলাম (৩৫), মুনমুন বেগম (২৪), ইয়াসমিন (২০), ঢাকার উত্তরার পুতুল মালাকার (৫৫) প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এমএসবি/২১৫৫ ঘ.