২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সন্ত্রাসীকে ভারত থেকে এ মাসেই দেশে আনার সম্ভাবনা

ভারতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের মধ্যে দুইজনকে কয়েক দিনের মধ্যেই দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। জয় এবং হারিস নামের ওই দুজনকে ২৫ অক্টোবরের মধ্যে দেশে নিয়ে আসা সম্ভব হতে পারে। সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফণিভূষণ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নানাভাবে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি এমাসের মধ্যেই দুই শীর্ষ সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 07:40 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- ভারতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের মধ্যে দুইজনকে কয়েক দিনের মধ্যেই দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। জয় এবং হারিস নামের ওই দুজনকে ২৫ অক্টোবরের মধ্যে দেশে নিয়ে আসা সম্ভব হতে পারে। সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফণিভূষণ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নানাভাবে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি এমাসের মধ্যেই দুই শীর্ষ সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।" সন্ত্রাসী তানভিরুল ইসলাম জয় এবং হারিস আহমেদের ব্যাপারে ভারতের সঙ্গে একটি সমঝোতা প্রায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব তাদের আনার চেষ্টা করা হবে।" সিআইডির অতিরিক্ত বিশেষ সুপার আব্দুল্লাহ আরেফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "নতুন কোনো সমস্যা না হলে ২৫ অক্টোবরের মধ্যে জয় ও হারিসকে দেশে আনতে পারব।" তিনি জানান, এর আগে ৩ জনকে যেভাবে আনা হয়েছে তাদেরও সে ভাবে আনার প্রক্রিয়া চলছে। আরো আট জনের ব্যাপারে বৃহস্পতিবার ই-মেইল করে পশ্চিমবঙ্গে তথ্য পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ৮ জনের মধ্যে মোল্লা মাসুদ, শহীদ, সুব্রত বাইন, খোরশেদ আলম, জিসান ও শাহাদত অন্যতম। ফণিভূষণ চৌধুরী জানান, ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছে এবং কারাগারে বন্দি রয়েছে এমন আরও কয়েকজন সন্ত্রাসীর তালিকা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০১১৯ ঘ.