বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণ মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নিয়োগ বাতিল হওয়া ১২১ জন কর্মকর্তা-কর্মচারী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে গত বুধবার তাদের নিয়োগ বাতিল করা হয়। গত দুই বছরের বিভিন্ন সময়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।
বিসিসি'র স্টেট অফিসার আবুল বাশার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাকরিচ্যুতির চিঠি এখনো হাতে পাইনি। ওটা পেলেই আমরা আদালতে ক্ষতি-পূরণ চেয়ে মামলা করব।"
চাকরি হারানো কর্মকর্তাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কারাগারে আটক মেয়র মজিবর রহমান সরোয়ারকে ওই মামলার আসামি করবেন তারা।
১২১ কর্মীর নিয়োগ বাতিলের বিষয়টি স্বীকার করে বিসিসি'র নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতির চিঠি পাঠানোর আগে বৃহস্পতিবার আমি চিঠিগুলোতে স্বাক্ষর করেছি।"
এদিকে বৃহস্পতিবার সকালে বিভিন্ন পত্রিকায় নিয়োগ বাতিলের খবর প্রকাশিত হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তা- কর্মচারীরা নগর ভবনে সভা করা প্রস্তুতি নেয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৮ জন পুলিশের একটি দল নগর ভবনে অবস্থান নেয়। এরপর কর্মকতা-কর্মচারীরা নগর ভবন ত্যাগ করে।
বিসিসি কর্মকর্তারা জানান, ২০০৩ সালের ২০ মার্চ বিএনপির কখনকার সাংসদ মজিবর রহমান সরোয়ার সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেওয়ার মাত্র ৬ দিনের মাথায় তিনি তার সাবেক এপিএস যুবদল নেতা আরাফাত হোসেন মনিরকে উপ-সহকারী প্রকৌশলী (পানি বিভাগ) পদে স্থায়ী নিয়োগ দেন। ওই দিন আরো দুইজনকে সাধারণ শাখায় এমএলএসএস পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এরা হচ্ছেন মেয়রের প্রতিবেশী মো. আজিজ হাওলাদার ও জহিরুল ইসলাম জসিম। একইভাবে উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে রেজাউল করীম, বিদ্যুৎ বিভাগে সাইফুল ইসলাম মুরাদ ও পানি বিভাগে আমিনুল ইসলাম ডায়মন্ডকে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে বিবিসির এক সদস্যের তদন্ত কমিটি স
bdnews24