নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শহরের চাষাঢ়া মোড় থেকে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে আটটায় এক সংবাদ সম্মেলনে র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মো. মাহতাব আলী জানান, মঙ্গলবার রাত ১০টায় চাষাঢ়া মোড় থেকে সন্ত্রাসী সাজনুকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা দল। বুধবার রাত ৭টার দিকে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি পয়েন্ট থ্রি টু বোরের রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সাজনুকে ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ আরো ৯টি মামলা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০২৯ ঘ.
bdnews24