২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়ায় বুধবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (২০) নামে একজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

জয়পুরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়ায় বুধবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (২০) নামে একজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। নিহত মোয়াজ্জেমের রায়কালী খাঁ পাড়া গ্রামে। স্থানীয়রা জানান, সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। পুলিশ আসার খবর পেয়ে তাদের আত্মীয়রা আহতদের সরিয়ে ফেলেছেন। গ্রেপ্তার এড়ানোর জন্য তাদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ এবং পাল্টাপাল্টি মামলা মোকদ্দমার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত সংখ্যক লোককে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১২ ঘ.