২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় জনকণ্ঠ সম্পাদক বেকসুর খালাস

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় জনকণ্ঠ সম্পাদক ও গ্লোব কনস্ট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিকুল্লাহ খান মাসুদকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত। মামলার অপর আসামি গ্লোব কনস্ট্রাকশনস লিমিটেডের মহাব্যবস্থাপক আশরাফুল হককেও খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম সরদার এ রায় দেন। এ মামলায় খালাস পেলেও কারাগারে অন্তরীণ আতিকুল্লাহ খান মাসুদ এখনই মুক্তি পাচ্ছেন না। তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। অন্য আসামি আশরাফুল হক মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 08:09 AM

Updated : 26 Apr 2022, 02:51 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)