২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপটি দুর্বল হয়ে সঞ্চরণশীল মেঘমালায় পরিণত হয়েছে

ঢাকা ও কুমিল্লা অঞ্চল থেকে সরে গিয়ে লঘুচাপটি আরো দুর্বল হয়ে দ্রুত সঞ্চরণশীল মেঘমালায় পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। এছাড়া নদী বন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক স্থানে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 05:30 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা ও কুমিল্লা অঞ্চল থেকে সরে গিয়ে লঘুচাপটি আরো দুর্বল হয়ে দ্রুত সঞ্চরণশীল মেঘমালায় পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। এছাড়া নদী বন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক স্থানে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাষে উল্লেখ করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা মো. ইসমাইলের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম প্রতিবেদক জানান, কাপ্তাই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এ কারণে বন্দরে জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির কারণে মঙ্গলবার কার্গো হ্যান্ডলিং বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের পর চট্টগ্রামে বৃষ্টি থামলেও নগরবাসীর দুর্ভোগ কাটেনি। নালা ও ড্রেনগুলো বালি ও আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় নগরীর নিম্নাঞ্চল থেকে পানি সরতে পারছে না। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার সকালে জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে সিটি কর্পোরেশনের বেশির ভাগ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। যেসব সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জরুরী ভিত্তিতে সেসব সড়ক মেরামত ও নর্দমা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানান তিনি। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়ায় জেলার রাঙ্গুনীয়া, হাটহাজারী, বোয়ালখালী উপজেলার অধিকাংশ ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম কৃষি স