২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহী বিভাগে পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য অলিউল্লাহ ওরফে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে জেলার গাবতলী উপজেলার ধোরা কাচারীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বড়গুড়া, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিভাগে পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য অলিউল্লাহ ওরফে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে জেলার গাবতলী উপজেলার ধোরা কাচারীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অলিউল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার মুশিবুজা গ্রামে। একটি মামলায় তার ১০ বছর কারাদণ্ড হয়েছে। বগুড়া পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালে গাবতলীর ধোরা কাচারীপাড়া গ্রাম থেকে ১০ লিটার সালফিউরিক এসিড ও জেএমবি'র প্রচারণামূলক বই ও লিফলেট উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় অলিউল্লাহকে ১০ বছর কারাদণ্ড হয়েছে। ওই মামলায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুবছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি জানান, অলিউল্লাহ ১৭ আগস্ট বগুড়ার সিরিজ বোমা হামলা, ২০০৪ সালে গাবতলীতে ব্র্যাক অফিস ডাকাতি ও ২০০৩ সালে দুপচাঁচিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংক ডাকাতির আসামি। এছাড়া রাজশাহী বিভাগের পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৮ ঘ.