২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি আহমেদের বক্তব্য 'অরুচিকর': মান্নান ভূঁইয়া

বিএনপির সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়া তাকে গ্রেপ্তার করা সম্পর্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহমেদের বক্তব্যকে 'অরুচিকর' বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে আর কোন কথা বলতে রাজি হননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়া তাকে গ্রেপ্তার করা সম্পর্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহমেদের বক্তব্যকে 'অরুচিকর' বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে আর কোন কথা বলতে রাজি হননি তিনি। অলি আহমেদ শনিবার মান্নান ভূঁইয়ার কঠোর সমালোচনা করে বিএনপির বর্তমান পরিস্থিতির জন্য তাকে দায়ী করেন। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে তার গ্রেপ্তারও দাবি করেন। রোববার বিকেলে গুলশানের ন্যাম ফ্ল্যাটে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর মিান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, দলকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতেই সেটা জরুরি। দলের কাউন্সিলেই সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপিতে মতবিরোধ থাকলেও কোনো বিভেদ নেই। মান্নান ভূঁইয়া বলেন, "দেশ আর কোনো দিন ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে না। বিএনপিকে পরিশুদ্ধ করতে আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। এ প্রস্তাব নিয়ে দলের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো বিভক্তি নেই। দলের নেতা-কর্মীরা সকলেই সংস্কার চায়। এ জন্য আরও কিছু নতুন প্রস্তাবও আসতে পারে। আমরা বলেছি দলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের সমর্থনের ভিত্তিই তা চূড়ান্ত হবে।" মান্নান ভূঁইয়া দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানান। এ সময় সেখানে দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএসবি/১৭৪০ ঘ.