কিশোরগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রতিবছরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
১৮২৮ সালে অনুষ্ঠিত হওয়ায় প্রথম জামাতের সুবাদে এবারের জামাতটি হচ্ছে ১৮১ তম।
প্রায় সাত একর আয়তন বিশিষ্ট এই ময়দানের জামাতে শরিক হওয়ার জন্য আগের দিন থেকেই জেলার দূর--দূরান্ত থেকে মুসুল্লীরা এসে ভিড় জমান কিশোরগঞ্জে। বুধবার সকাল ৮টার মধ্যেই বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসুল্লীদের অনেকেই ময়দানের বাইরের বিস্তৃত এলাকাজুড়ে তাদের নামাজ আদায় করেন।
সকাল ১০টায় শুরু হওয়া এবারের জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। নামাজ, খুতবা ও দোয়ার মাধ্যমে ১০টা ৪৫ মিনিটে জামাত শেষ হয়।
এতে জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও জামাতে উপস্থিত ছিলেন।
স্যাটেলাইট চ্যানেল এনটিভি শোলাকিয়া ময়দান থেকে সরাসরি ঈদের জামাত স
bdnews24