যশোর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে শনিবার চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার তার বিরুদ্ধে একই অভিযোগে আরো দুটি পৃথক মামলা করা হয়।
তিনটি মামলায় হিজলডাঙ্গা মাসুদ মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান ও প্রভাষক কামরুজ্জামানকে আসামি করা হয়েছে ।
কেশবপুর থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার মিজানুর রহমান চাঁদাবাজি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে শুক্রবার মামলা করেন কামরুজ্জামান ও আফসার আলী সানা। তারাও একই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে।
মামলাগুলোর এজাহারের উদ্ধৃতি দিয়ে শওকত হোসেন জানান, সাখাওয়াত ও অপর অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্নজনকে কলেজে প্রভাষক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করা হয়েছে।
একটি মামলার বাদী আফসার আলী সানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাওলানা সাখাওয়াত হিজলডাঙ্গা মাসুদ মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান ও প্রভাষক কামরুজ্জামানের সহযোগিতায় তার সঙ্গে প্রতারাণা করেছেন। ওই কলেজে তার ছেলেকে প্রভাষক পদে চাকুরি দেওয়ার নামে থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তার চাকরি হয়নি।
সাবেক সাংসদ সাখাওয়াত স
bdnews24