২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যখন যেখানে ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার রাজধানীতে জাতীয় ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রোববার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমে খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুতে এবার প্রধান জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটমক)- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার রাজধানীতে জাতীয় ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রোববার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমে খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুতে এবার প্রধান জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। তবে খারাপ আবহাওয়া থাকলে তা একই সময়ে ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে ডিসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত ১১টা ১৫ মিনিটে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দু'টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। অন্যটা সকাল সাড়ে ৯টায়। এর বাইরেও সলিমুল্লাহ (এসএম) হলের মাঠে এবং শহীদুল্লাহ হলের লনে সকাল সাড়ে ৮টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত ৯টা ও তৃতীয় জামায়াত ১০টায়। আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত ৮টা, দ্বিতীয় জামাত ৯টা ও তৃতীয় জামায়াত ১০টায় অনুষ্ঠিত হবে। ইসলামবাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৮টা ১৫মিনিট ও তৃতীয় জামায়াত ৯টায় অনুষ্ঠিত হবে একাধিক জামাত: খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ৩০ মিনিট, বায়তুল আমান জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ও ৯টায়, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার তৈয়্যেবিয়া জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, সূত্রাপুর জামে মসজিদে সকাল ৮টা ও ৮টা ৩০ মিনিটে, মিরপুর ১১ নং সেকশনে মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টা: টিকাটুলী জামে মসজিদ, নিউ এলিফেন্ট রোড বায়তুল জামে মসজিদ, পল্লবী ১২ নং ডি ব্লক ইদগাহ ময়দান, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের জামাত সরকারি তিতুমীর কলেজ খেলার মাঠ, সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, দারুল ইমাম জামে মসজিদ-পশ্চিম আগারগাঁও, শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মগবাজার টিন্ডটি কলোনি জামে মসজিদ, এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদ, মোহাম্মদপুর কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, খিলগাঁও চৌধুরী পাড়া (মাটির মসজিদ) জামে মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয জামে মসজিদ- ২, মিরপুর-১ মসজিদুল আকবর ঈদগাহ ময়দান, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, জামাইয়া শুরইয়্যাহ মালিবাগ জামে মসজিদ ও মালিবাগ আবু জর গিফারি কলেজ মাঠ। সকাল ৮টা ১৫ মিনিট: গেন্ডারিয়া ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব মসয়দান, মিরপুর ১২ এ ব্লকস্থ ঈদগাহ ময়দান (লাল মাঠ), শ্যামলী এসওএস শিশু পল্লী জামে মসজিদ, তেজগাঁও রেলওয়ে খেলার মাঠ, সিংটোলা সিতাঁরা জামে মসজিদ ও ধানমন্ডি ঈদগ্রাহ ময়দান। ৮টা ৩০ মিনিট: নারিন্দা মসুরী খোলা দরবার শরীফ জামে মসজিদ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লটফরম-কমলাপুর, খিলগাঁ তিলপাপাড়া জামে মসজিদ, আরমানিটোলা তারা মসজিদ, লালবাগ শাহী মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, ফার্মগেইট বায়তুস শরফ, গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দান, লালবাগ কেল্লা মসজিদ, বাসাবো খেলার মাঠ, সাভার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির জামাত-সাভার হাই স্কুল মাঠে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, মোহাম্মদপুর মসজিদ-এ বায়তুল হারাম, লক্ষীবাজার নুরানী জামে মসজিদ, মীরপুর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, পল্লবী আল-আরাবিয়া জামে মসজিদ ও বাহরুর উলুম মাদ্রাসা কমপ্লেক্স, বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি মাঠ,আদাবর মেহেদিবাগ জামে মসজিদ, মিডফোর্ড রোড জামে মসজিদ, নয়া পল্টন জামে মসজিদ, প্ল্লবী সিটি ক্লাব মাঠ, শান্তিবাগ এরশাদ উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল ৯টা: রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, মদিনা মসজিদের জামাত মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার ময়দান, মীরপুর মারকাজে ইশাআতে ইসলাম দরবার ফুরফুরার জামে মসজিদ, পূবাইল মাজুখান ঈদগাহ মাঠ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি, গাউসুল আজম জামে মসজিদ, লালমাটিয়া মসজিদে বায়তওল হারাম, রূপগঞ্জ পূর্বগ্রাম ঈদগাহ ময়দান, লালবাগ বড়ভাট জামে মসজিদ, উত্তরখান হযরত শাহ কবীর (রা.) ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ। সকাল সাড়ে ৯টায়: হাইকোট মাজার মসজিদ ও বায়তুল ঈজ্জাদ শাহী মসজিদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটমক/এসএম/পিসি/এসএনডি/১৮২৬ ঘ.