ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেষ রোজার ইফতার শেষ হওয়ার পরপরই সারাদেশে ছড়িয়ে পড়েছে ঈদের আমেজ। ঘরে ঘরে চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরের গৃহিণীরা মসলা বাটা, সেমাই ভাজা এবং ছোট ছেলেমেয়ে ও তরুণীরা হাতে মেহেদী লাগানোর উৎসবে মেতে উঠেছে। অনেক তরুণী ও নারী ছুটছেন বিউটি পার্লারে। যারা এখনো কেনাকাটা শেষ করে উঠতে পারেননি তারা ছুটছেন বাজারে। পছন্দসই টুপি ও আতর কিনছেন অনেকে।
শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ কোথাও দেখা যায়নি বলে ঘোষণা দিলে এবারো ত্রিশটি রোজা পালন করতে হয় বাংলাদেশী মুসলমানদের। সেই হিসেবে ঈদুল ফিতর হচ্ছে রোববার।
মিরপুরের রোকেয়া বেগম শনিবার বিকেল থেকে মসলা বাটছিলেন। সন্ধ্যায় লাল সেমাই ভাজেন। রোকেয়া বেগমের দশ বছরের নাতী আকাশ তার টুনি আপার কাছ থেকে হাতে মেহেদী লাগিয়েছে। টুনির কাছে মেহেদী লাগাতে ছিল বেশ ভীড়। সবার দাবি অনুযায়ী ধৈর্য নিয়ে হলেও আনন্দ সহকারে তাকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে।
টুনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কী করবো বলেন? প্রত্যেক ঈদে মেহেদী লাগানোর জন্য সবাই ভীড় করে। কষ্ট হয় তবে এর মধ্যে আনন্দ আছে।"
পুরান ঢাকার শাওন দোকানে কাজ করার কারণে ঈদের কেনাকাটা করতে সময় পাননি। শাওন ইফতার করেই বেরিয়েছেন কেনাকাটা করতে।
তিনি জানান, "ভাই কথা কওনের সময় নাইকা। জলদি সদাইপাতি কইরা আবার দোকানে বহন লাগবো।"
ইস্কাটন গার্ডেন রোডের উম্মে সালমা বিকেল থেকে হাতে মেহেদী দিচ্ছিল। ভ্র" প্লাক করার জন্য সন্ধ্যার পর বিউটি পার্লারে রওনা হয়। ওর সঙ্গে আন্টিও যাবেন ভ্র" প্লাক আর চুল কাটাতে।
উম্মে সালমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কয়দিন সময় পাইনি তাই এখন যাচ্ছি পার্লারে।"
এক মাস উপবাসের মাধ্যমে সিয়াম সাধনা কিংবা রোজা রাখার পর মুসলমানরা ঈদ অনুষ্ঠান পালন করে আনন্দ উৎসবের মাধ্যমে। নতুন পোষাক-পরিচ্ছেদ শিশু-কিশোরসহ পরিবারের সব সদস্যদের মনে এনে দেয় এক আলাদা আনন্দ।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বাণীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি সংস্কারপন্থি অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, জাতীয় পার্টি প্রধান এ এইচ এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশ করেছেন।
ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, "স
bdnews24