২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত

বন্ধ হওয়া চারটিসহ আটটি রাষ্ট্রায়াত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ সমস্ত প্রতিষ্ঠান ইজারা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বন্ধ হওয়া চারটিসহ আটটি রাষ্ট্রায়াত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ সমস্ত প্রতিষ্ঠান ইজারা দেওয়া হবে। সভাশেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যে আটটি প্রতিষ্ঠান ইজারা দেওয়া হবে তা হলো-কওমি জুট মিল, কর্নফুলী জুটমিল, এম এম জুটমিল, আর আর জুটমিল, ফুয়াদ কর্নফুলী জুটমিল, পিপলস জুটমিল, আলম জুটমিল এবং ঢাকা কার্পেটস লিমিটেড।" এর মধ্যে এম এম জুটমিল, আর আর জুটমিল, ঢাকা কার্পেটস এবং আলম জুটমিল বর্তমানে চালু রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সমস্ত দায়দেনা যারা ইজারা নেবে তাদেরকে বহন করতে হবে বলে জানান উপদেষ্টা। সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আজিজুল ইসলাম। এছাড়াও কমিটির সদস্য আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৩৫৪ঘ.