২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

জেলার হাজিগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আ. মালেক (৫৫), আব্দুস সাত্তার (৫৫) ও ইব্রাহিম খলিল (৩০) নামে তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জেলার হাজিগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আ. মালেক (৫৫), আব্দুস সাত্তার (৫৫) ও ইব্রাহিম খলিল (৩০) নামে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন। তাদেরকে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টায় রামগঞ্জ থেকে চাঁদপুরগামী বৈশাখী সার্ভিসের একটি বাস হাজিগঞ্জ বাজার অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে তিন জন নিহত এবং প্রায় ২০ জন যাত্রী আহত হয়। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, তবে বাস চালক পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩৪৭ ঘ.