২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মহেশখালী উপজেলার চারটি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার নৌবাহিনীর সদস্যরা আটটি আগ্নেয়াস্ত্র ও দুটি সাধারণ অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে পাঁচটি লম্বা বন্দুক, দুটি এলজি, একটি দু'নলা বন্দুক ও দুটি রামদা। প্রতিটি অস্ত্রই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহেশখালী উপজেলার চারটি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার নৌবাহিনীর সদস্যরা আটটি আগ্নেয়াস্ত্র ও দুটি সাধারণ অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে পাঁচটি লম্বা বন্দুক, দুটি এলজি, একটি দু'নলা বন্দুক ও দুটি রামদা। প্রতিটি অস্ত্রই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মহেশখালী নৌ কনটিনজেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার ফরহাদ হোসেন জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বড় মহেশখালী, ছোট মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ে এ অভিযান চালানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫০ ঘ.