মেহেরপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার মেহেদী হাসান টোটনকে পাঁচ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলা শহরের কাথুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ।
তিনি জানান, ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় টোটনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার দেহ তল্লাশি করে পাঁচ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24