চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকার বেড়িবাঁধের কাছ থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে অজ্ঞাত একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পতেঙ্গা থানার উপপরিদর্শক নিজামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নীল রংয়ের প্যান্ট পড়া আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ বাধের পাথরে আটকা পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে চার/পাঁচদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।
থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/
bdnews24