চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এক গ্রাম হেরোইন রাখার দায়ে মইন উদ্দিন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলি এলাকার বাসিন্দা মইন উদ্দিনকে এক গ্রাম হেরোইন রাখা ও বিক্রির দায়ে আদালত এ রায় দেন।
আদালত সূত্র জানায়, চন্দনাইশ থানা পুলিশ চলতি বছরের ৩ মে এক গ্রাম ওজনের পাঁচ পুটলি হেরোইনসহ মইন উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে গত ৩ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি জরুরী বিধিমালায় অধীনে বিচারের জন্য নেয়া হয়।
এ মামলায় মোট পাঁচ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/
bdnews24