২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং তাবলীগ জামাতের সদস্য। একই উপজেলায় পৃথক দুর্ঘটনায় মারা যান এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কুমিল্লা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং তাবলীগ জামাতের সদস্য। একই উপজেলায় পৃথক দুর্ঘটনায় মারা যান এক জন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কের বসন্তপুর এলাকায় সকাল ৫টার দিকে তাবলীগ জামাতের সদস্যদের নিয়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে কুমিল্লা থেকে ফেনীগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী প্রাণ হারায় বলে ওসি মোস্তাফিজুর রহমান জানান। নিহত বাকি চার জনের মধ্যে দুজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং অপর দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক সিরাজুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, সৈয়দ ইসমাইল ও আব্দুস সামাদ। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর জানান, নিহতরা সবাই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তাবলীগ জামাতের এ দলটি কক্সবাজার থেকে ওই মাইক্রোবাসে চড়ে ঢাকায় ফিরছিল। দুর্ঘটনায় আহত ঢাকার মীরপুর এলাকার দেলোয়ার হোসেন, মাসদুর রহমান, আব্দুল মান্নান, সামসুদ্দোহা, জাকির হোসেন, চুয়াডাঙ্গার আতাউর রহমান, রাজশাহীর রবিউল আলম এবং গাজীপুরের টঙ্গীর মোজাম্মেল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। দুর্ঘটনায় বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। অপর দুর্ঘটনাটি ঘটে একই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিশা এলাকায়। ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী একটি ট্রাক বাতিশা বাজারের সামনে এক যুবককে(১৮) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতরে নাম পাওয়া না গেলেও সে বেকারি শ্রমিক বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৬ ঘ.