২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় সোমবার একটি বাস ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেন- পিকআপ চালক নাজিম উদ্দিন (৩৬), পিকআপের হেলপার জিয়া উদ্দিন (২৫) ও পথচারী নুরুল হুদা (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 02:49 PM

কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় সোমবার একটি বাস ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেন- পিকআপ চালক নাজিম উদ্দিন (৩৬), পিকআপের হেলপার জিয়া উদ্দিন (২৫) ও পথচারী নুরুল হুদা (৩২)। আহতদের মধ্যে মনজু রানী (৩৬), ডা. আর কে দাশ (৪৫), সনজু দাশ (৫), আবুল কাশেম (৩৫), নুরুল আমিন (২২), নূর আহমদ (৬৫) ও জাফর আলমকে (৪০) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জমজম প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলফিকার আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বোরাক পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে পেকুয়া উপজেলা থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জুলফিকার আলী জানান, নিহত নাজিম উদ্দিনের বাড়ি চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে, জিয়া উদ্দিনের বাড়ি কৈয়ারবিলে ও নুরুল হুদার বাড়ি লক্ষ্যারচর ইউনিয়নে। তাদের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৭ ঘ.