২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ জনের প্রাথমিক অনুসন্ধান ঈদের পর

দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহভাজন ৩৫ জন দুর্নীতিবাজের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করবে ঈদের পর। সোমবার দুদক সচিব মো. মোখলেস উর রহমান নিয়মিত সংবাদ ব্রিফিং-এ একথা জানান। সন্দেহভাজন ৩৫ জনের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে কিনা--সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দুদক সচিব জানান, ঈদের পরে প্রাথমিক অনুসন্ধান শুরু করবে কমিশন। গত বৃহস্পতিবার সন্দেহভাজন ৩৫ জন দুর্নীতিবাজের একটি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহভাজন ৩৫ জন দুর্নীতিবাজের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করবে ঈদের পর। সোমবার দুদক সচিব মো. মোখলেস উর রহমান নিয়মিত সংবাদ ব্রিফিং-এ একথা জানান। সন্দেহভাজন ৩৫ জনের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে কিনা--সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে দুদক সচিব জানান, ঈদের পরে প্রাথমিক অনুসন্ধান শুরু করবে কমিশন। গত বৃহস্পতিবার সন্দেহভাজন ৩৫ জন দুর্নীতিবাজের একটি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দুদক। এতে ঢাকার মেয়র ও মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমানসহ মোট ৩৫ জন রাজনীতিবিদ,সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর নাম রয়েছে। ব্রিফিং-এ দুদক সচিব জানান, তালিকাভূক্ত ১৪২ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের মামলার মধ্যে এ পর্যন্ত ১৪টির রায় হয়েছে। এছাড়া, বিচারাধীন আছে ১৯টি মামলা। আরও ১৯টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসকে/২০৪০ঘ.