২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভাংচুর মামলায় আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

রাবিতে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো দুজনের সাক্ষ্য নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাবিতে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো দুজনের সাক্ষ্য নিয়েছে আদালত। সোমবার মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে সাক্ষ্য দেন বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের প্রহরী আব্দুল কাইয়ুম ও একাডেমিক শাখার উচ্চমান সহকারী আনোয়ার হোসেন ওরফে আনোয়ারুজ্জামান। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক। এর আগে এ মামলার বাদিসহ সাত জনের সাক্ষ্য নেয়া হয়। মামলায় অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান খান, আব্দুস সোবহান, মলয় ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে সোমবারও আদালতে হাজির করা হয়। এ সময় শিক্ষকদের স্ত্রী-স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উ