সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নে রোববার সন্ধ্যায় টর্নেডোর আঘাতে প্রায় তিনশ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, পাঁচ মিনিট স্থায়ী টর্নেডোতে বালিজুড়ি, বড়খাল, মাঝহাটি ও লম্বাহাটি গ্রামের প্রায় তিনশ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এত ১০ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, "আমি টর্নেডোর খবর শুনেছি। স্থানীয় চেয়ারম্যানদের সাহায্যে খোঁজখবর নিচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৫ ঘ.
bdnews24