২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গাড়ি পোড়ানোর মামলায় আরো একজনের সাক্ষ্য গ্রহণ

ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো এক জনের সাক্ষ্য নিয়েছে আদালত। রোববার মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক এস এম ফজলুল করিম চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন ডিজিএফআই এর উপ-পরিদর্শক (সিকিউরিটি সাব ইন্সপেক্টর) জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

রাজশাহী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো এক জনের সাক্ষ্য নিয়েছে আদালত। রোববার মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক এস এম ফজলুল করিম চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন ডিজিএফআই এর উপ-পরিদর্শক (সিকিউরিটি সাব ইন্সপেক্টর) জাফর ইকবাল। বেলা ১১টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে মাঝে একবার বিরতি দিয়ে বেলা ৪টা পর্যন্ত তা চলে। এ সময় আসামি পক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু, হামিদুল হক ও মনসুর রহমান সাক্ষীকে জেরা করেন। মামলার আসামি রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, রাবির উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক মো. আতাউর রহমান আতাকে রোববারও আদালতে হাজির করা হয়। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছে। সাক্ষী জাফর ইকবাল আদালতকে জানান, গত ২২ আগস্ট সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন। দুপুর আড়াইটার দিকে রাবির উপাচার্যের বাসভবনের সামনে ডিজিএফআই এর গাড়ি পুড়িয়ে দেয়া হয়। যারা গাড়ি পোড়াচ্ছিল তাদের বেশ কয়েক জনের চোখ বাদে মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা ছিল। দেহের গঠন বৈশিষ্ট্য দেখে তিনি অনেককে সনাক্ত করতে পেরেছেন। এছাড়া তাদেরকে মোবাইলে কথা বলতেও দেখেন তিনি। তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-কর্মচারী ঘটনাস্থলে ছিলেন না বলে তিনি জানান। জাফর ইকবাল আরো জানান, এ মামলায় ১৪ জন আসামিকে তিনি আগে থেকেই চিনতেন। জেরা শেষে বিচারক আগামী ১৬ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন। এর আগে মামলার বাদি ডিজিএফআই এর সহকারী পরিচালক শওকত আলী, কর্পোরাল মাসুদ রানা ও কর্পোরাল এনামুল হকের সাক্ষ্য নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উ